সুজন, ঠাকুরগাঁও থেকেঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা গড়ে উঠেছে ব্লাড ডোনার ক্লাব৷ মানবতার সেবাই একটি ব্যাতিক্রমধর্মী সেবা দিয়ে আসছে ৫০ জন তরুণ ,ব্লাড ডোনার ক্লাবটি ২০১৮ সালে প্রায় ২০ জন সদস্য নিয়ে গড়ে উঠেছে । সভাপতি মোঃ লিমন উজ জামান, সাধারণ সম্পাদক মোঃজিকরুল ইসলাম রাকিব,সাংগঠনিক সম্পাদক মোঃআবদুল্লাহ আল রায়হান, ,যুগ্ন সাধারণ সম্পাদক মো মুরাদ হোসেন মুন্না নিজ উদ্যোগে ক্লাবটি গড়ে তোলা হয়েছে। হরিপুর উপজেলার সাধারণ মানুষ চিকিৎসা সেবাই থেকে প্রায়ই অবহেলিত অনেক সময় রক্তের জন্য তাদের প্রাণ হারাতে হয়। রক্তের জন্য মৃত্যু নয় এই শ্লোগান নিয়ে৷তারা সেচ্ছা শ্রমে সর্ব স্থতের মানুষ কে ব্লাড দিয়ে থাকে৷গরিব, মেহনতী ও সর্বস্থরের মানুষের টাকা পয়সা ছাড়াই ফ্রি তে ব্লাড যোগান করে দেওয়াই তাদের মুল লক্ষ্য। এ পযর্ন্ত প্রায় নিজের অর্থায়নে ২০০ ব্যাগ রক্ত যোগান দিয়ে থাকেন। ডোনারদের যাতায়াত খরচ গরীব ও অসহায়দের ফ্রি তে রক্তের ব্যাগ দিয়েও সাহায্য করে এ ক্লাবটি। ক্লাবটিকে দ্রুত সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন হরিপুর ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোঃলিমন উজ জামান তিনি আরো বলেন,আমরা সেচ্ছায় ব্লাড দিয়ে থাকি।আমাদের ক্লাবে যদি ব্লাড দেওয়ার বা ওই গুরুপের ব্লাড না থাকে৷তাহলে আমরা অন্য ক্লাব থেকে ব্লাড সংগ্রহ করে দেয়৷এটি একটি ব্যায় বহুল কাজ বটে তবুও আমরা শত কষ্টের মধ্যে এটি ধরে রাখবো । ইতিপূর্বে ব্লাডব্যাংক অনেক মানুষের সেবায় এগিয়ে এসেছে।









