ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ছাগলনাইয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দুইদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, দেশের উন্নয়নে সকল শ্রেনিপেশার লোকজন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের অন্তরে দেশ প্রেম জাগ্রত করতে হবে। শুধু সরকারের দোষ না খোঁজে সরকারকে সহযোগিতা করুন। আপনি-আমি ছাড়া সরকারের নিজের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশ-ভারত সীমান্তহাটে (ছাগলনাইয়া সীমান্তহাটে) বাংলাদেশী ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখাযায় উল্লেখ্য করে জেলা প্রশাসক বলেন, ছাগলনাইয়া সীমান্তহাটে গিয়ে আমরা ভারতের দুই নাম্বার জিনিসপত্র ক্রয় করছি আর নিজ দেশের এক নাম্বার পণ্য গুলো আমার ক্রয় করিনা। আমাদের মাঝে দেশে প্রেমের অভাব। বিদেশী পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্য গ্রহন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের যুবকেরা প্রবাসে গিয়ে নি¤œ মানের কাজ করতেও লজ্জা পায়না কিন্তু নিজ দেশে তারা কাজ করতে চায়না।

শিক্ষার্থীদের মাঝে নতুনত্ব উদ্বাভনের ইচ্ছে দেখা যাচ্ছেনা তার ব্যস্ত ফেসবুক নিয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল কুমার দাস, পৌর মেয়র এম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবি’র চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় সেমিনারে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ প্রঙ্গনে আয়োজিত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।









