, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সলঙ্গায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির  ১৯ নেতাকর্মীর পদত্যাগ




সলঙ্গায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির  ১৯ নেতাকর্মীর পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৮:৩০ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৯ সদস্য  নেতাকর্মী পদত্যাগ গ্রহণ করেছেন।
 সোমবার (২২ সেপ্টেম্বর)  বিকেলে থানার হরিনচরা বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা মধ্য দিয়ে পদত্যাগ গ্রহণ করেন।
লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদের পুরস্কৃত করা হয়েছে; অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।”
এ কারণে নিজেদের বঞ্চিত মনে করে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ ১৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ পদত্যাগী নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET