১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সলঙ্গায় বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক-এলাকায় শোকের ছায়া




সলঙ্গায় বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক-এলাকায় শোকের ছায়া

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২৫, ২০:৪১ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মনিরুজ্জামান খন্দকার তাঁরা (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সলঙ্গা ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২ জুলাই) সলঙ্গা বাজারের পুরাতন কাপড় পট্টির ব্যবসায়ীদের আয়োজিত এক স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আরজু আহমেদ ও আব্দুল হান্নান সরকার। তারা বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন সমাজের প্রতিটি স্তরে মানুষের জন্য নিবেদিত একজন প্রকৃত সমাজসেবক। আমাদের নেতা, অভিভাবক হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন আলহাজ্ব মনিরুজ্জামান। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩০ জুন) রাত ১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুম আলহাজ্ব মনিরুজ্জামান খন্দকার তাঁরা ছিলেন সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এবং মদীনাতুল উলুম (কওমি হাফিজিয়া) মাদ্রাসার সেক্রেটারি। তার ছেলে আল আমিন পেশায় একজন সাংবাদিক।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের শোক
স্মরণসভায় সলঙ্গা থানা বিএনপির বর্তমান আহ্বায়ক বলেন, মনিরুজ্জামান খন্দকার তাঁরা বিএনপির দুঃসময়ের অকুতোভয় সৈনিক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তার বলিষ্ঠ ভূমিকা আমাদের প্রেরণা হয়ে থাকবে।
বিএনপি নেতা শাহজাহান আলী বলেন, তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ, যিনি এলাকার প্রতিটি সামাজিক উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখতেন।
তরুণ বিএনপি নেতা মাসুদ রানা বলেন, তিনি এলাকার মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। তাঁর অভাব আমরা অনেকদিন অনুভব করব।

প্রতিবেশী সমাজসেবক আবুল কালাম আজাদ বলেন, তিনি একজন নিঃস্বার্থ মানুষ ছিলেন। এলাকার গরীব, অসহায়দের পাশে সব সময় দাঁড়িয়েছেন। তার মতো মানুষ আজকাল বিরল।
শিক্ষানুরাগী ও শিক্ষক মোঃ আবদুল গফুর বলেন, সলঙ্গার শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাঁর দান ও সহায়তায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

মরহুমের জানাজা গত সোমবার (১ জুলাই) বাদ যোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের দোয়া চাওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET