মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি পুষ্পার্ঘ অর্পণ সহ দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়
সংলগ্ন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
পাঠাগারের সামনে থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে সলঙ্গা থানার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্প অর্পণ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, হাটিকুমরুল ইউনিয়ন পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আসলাম খান সাংগঠনিক সম্পাদক,শহিদুল ইসলাম প্রচার সম্পাদকসহ,বেল্লাল হোসেন,শামীম হোসেন, সাইফুল ইসলাম,আমিরুল ইসলাম, বাবলু আহমেদ,সবুর আহমেদ প্রমুখ।
Please follow and like us:









