, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চৌদ্দগ্রামে সাংবাদিক এমদাদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান




সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চৌদ্দগ্রামে সাংবাদিক এমদাদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ১৫:০৪ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় পর্যায়ে চারটি অ্যাওয়ার্ড অর্জন, সাংবাদিকতায় বিশেষ অবদান ও মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে থাকায় সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান করেছে স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন। সংগঠনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সোমবার তাকে এ স্মারক তুলে দেন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের পরিচালক আবু হাসনাত জিসান ও সিনিয়র সদস্য মোঃ আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি ইউসুফ হোসাইন সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET