অমারেশ কুমার বিশ্বাস, রাজগঞ্জ (যশোর) থেকেঃ- জাকজমক ভাবে সাংবাদিক পুত্রের ইমতিয়াজ আহম্মাদ রাহাত শুভ জন্মদিন পালিত হয়েছে। আজ ১৫ ই ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর কেক কাটার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর এই দিনে জন্ম গ্রহন করে দৈনিক গ্রামের কাগজ এর হরিহরনগর প্রতিনিধি ডা: ইলিয়াস কবির এর পুত্র ইমতিয়াজ আহম্মাদ রাহাত। আজ ইমতিয়াজ আহম্মাদ রাহাত ০১ বছরে পর্দাপণ করায় তার শুভ জন্মদিনে দোয়া করেছেন, দাদা ডাঃ আব্দুল সালাম, দাদি শাহানারা বেগম, পিতা ডাঃ ইলিয়াস কবির, মাতা রহিমা খাতুন রত্না, নানা – নানী মামা, সাংবাদিক জি এম বাবু, রেজাউল করিম রয়েল, অমারেশ কুমার বিশ্বাস, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন সহ আত্মীয় স্বজন। শনিবার সন্ধ্যায় ডাঃ ইলিয়াস কবিরের নিজস্ব বাস ভবনে কেক কাটার পর চলে খাওয়া দাওয়ার আয়োজন। ইমতিয়াজ আহম্মাদ রাহাত যেন বড় হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করতে পারে সে জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার।
Please follow and like us:









