মো: আব্দুর রহিম বাবলু, কুমিল্লা প্রনিনিধি
জাতীয় দৈনিক নওরোজ ও দৈনিক কুমিল¬øার ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,প্রত্যয় ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সময়ের সাহসী কলম সৈনিক, সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীসহ সারা দেশে সাংবাদিকদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলে¬খ্য গত ১৬ তারিখ মিথ্যা চাঁদাবাজি মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর একই দিন রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুমিল¬øা সদর হাসপাতালে ভর্তি করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন -ডাক প্রতিদিনের স্টাফ রিপোর্টার এইচ এম আবুল খায়ের, মোহনা টিভির নাঙ্গলকোট প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ,আমাদের সময় এর মোঃ ওমর ফারুক,দৈনিক নব চেতনার তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার,বাংলাদেশের খবরের দুলাল মিয়া,আমাদের অর্থনীতি এর শরীফ আহমেদ মজুমদার, দৈনিক জনতার রেজাউল করিম রাজু,দৈনিক লাল সবুজের দেশ এর আব্দুর রহিম বাবলু প্রমূখ।
এময় উপস্থিত বক্তারা কুমিল্ল¬ায় সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী সহ সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।কুমিল¬াসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান ।









