, , ,

শিরোনামঃ-




সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০১ ২০১৮, ২০:২১ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মইনুল ইসলাম, গাজীপুর :- গাজীপুরের কালিয়াকৈরে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার উপজেলার ছোট লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান জানান।গ্রেপ্তার রত্না বেগম ওরফে আন্নি (২৮) উপজেলার ছোট লতিফপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

ফেনসিডিল বিক্রির সময় গ্রেপ্তারের পর বিশেষ ক্ষমতা আইনে এক মামলায় ২০১৬ সালে তাকে ৩ বছরের কারাদ্ণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।

এসআই আতিকুর বলেন, রায়ের আগে জামিনে কারাগার থেকে বের হয়ে পালিয়ে যান রত্না। গোপন খবরে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET