, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরার কলারোয়ায় তরুণীর আত্মহত্যা!




সাতক্ষীরার কলারোয়ায় তরুণীর আত্মহত্যা!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৯ ২০১৮, ১৮:১৫ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরার কলারোয়ায় সুমি (২০) নামের এক স্বামী পরিত্যক্তা তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে সোমবার দিবাগত রাতে কোন এক সময় বিষপানে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। সুমি উপজেলার যুগিখালি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আ. হাইয়ের মেয়ে।

 

আ. হাই জানান, তার মেয়ের দুইবার বিয়ে হয়। দ্বিতীয় সংসারে তার এক সন্তান জন্ম নেওয়ার পর মারা যায়, এরপর বিবাহ বিচ্ছেদ ঘটলে সে ধীরে ধীরে মানসিক সমস্যায় আক্রান্ত হয় এবং তখন থেকে বাবার বাসায় অবস্থান করে আসছিল। দীর্ঘদিন ধরে সে মাথা যন্ত্রণার সমস্যায়ও ভুগছিলো। মাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে সোমবার রাতে কোন এক সময় সবার অজান্তে সে বিষপানে আত্মহত্য করে।

 

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET