, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরার ‌‌দুধর্ষ সন্ত্রাসী কলারোয়ার ভাইস চেয়ারম্যান শাহাজাদা গ্রেফতার




সাতক্ষীরার ‌‌দুধর্ষ সন্ত্রাসী কলারোয়ার ভাইস চেয়ারম্যান শাহাজাদা গ্রেফতার

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ১৪:২৭ | 1300 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একাধিক ওয়ারেন্ট মামলার আসামী, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের অভিযোগ সাতক্ষীরার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকসল মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলারোয়া থানার ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, শাহাজাদার বিরুদ্ধে দুইটি সি,আর ও একটি জি,আর মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারী পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল ষ্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।

 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET