, , ,

শিরোনামঃ-




সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০১৮, ১৮:৫৬ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:-  সাতক্ষীরায় পানিতে ডুবে শুভশ্রী মুখার্জী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনটি ঘটে।

শুভশ্রী মুখার্জী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও তালা উপজেলার মাগুরা চরগ্রামের শঙ্কর মুখার্জীর মেয়ে।

গোপালপুর গ্রামের তপন হালদার জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করেন। এ জন্য নাতনি শুভশ্রী মুখার্জীকে তার কাছে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন। বুধবার তিনি বাড়ির পাশে গোপালপুর খালে স্নান করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। স্নান করার একপর্যায়ে তিনি শুভশ্রীকে না পেয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে না পেয়ে খালে সন্ধান চালানোর একপর্যায়ে কয়েকজন জেলের সহায়তায় শুভশ্রীকে কাদা-জলের মধ্যে দাঁড়ানো মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তারা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাসান হাফিজুর রহমান শুভশ্রীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET