, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত




সাতক্ষীরায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০১৮, ১৭:২৩ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:- বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারন শীর্ষক এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপির। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহীদুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, মহিলা দলের নেত্রী বিউটি আক্তার প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিএনপির কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপির কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। সভায় বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET