২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরায় যুব একাডেমি ও বর্ণমালা একাডেমির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ




সাতক্ষীরায় যুব একাডেমি ও বর্ণমালা একাডেমির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৮:০১ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত দশদিন ধরে সাতক্ষীরা শহর সহ সদরের নানা স্থানে অসহায় গরীব দুখী মানুষের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ কর্মসূচি অব্যহত রেখেছেন যুব একাডেমি ও বর্ণমালা একাডেমি। উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে অসগদহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বর্ণমালা একাডেমির চেয়ারম্যান শামীমা পারভীন রত্না ও যুব একাডেমির চেয়ারম্যান খলিলুল্লাহ ঝড়ু, আরো উপস্থিত ছিলেন সংগঠন দুইটির সদস্যগণ। এই কর্মসূচিতে ট্রাক ও ভ্যানগাড়ী করে সবজি সরবারহ করা হচ্ছে। মানবতার সেবায় উক্ত সংগঠন দুইটি পৌছে গেছে, না খেতে পাওয়া অসহায় মানুষের দুয়ারে। এই দুই সংগঠনের চেয়ারম্যানদ্বয় আমাদেরকে জানায়, করোনা ভাইরাস আজ সারাদেশে এক মহামারী পরিস্থিতির সৃষ্টি করেছে, সাধারন খেটে খাওয়া মানুষেরা আজ ঘর বন্দি, ফলে তারা খাদ্য অভাবে ভুগছে, এই অবস্থায় সাধারণ হতদরিদ্র মনুষের পাশে দাড়ানোর জন্য আমাদের এই কর্মসূচি। এই সংগঠনগুলোর মতো আমাদের সকলকে যার যার অবস্থান থেকে অল্পকিছু দিয়ে হলেও মানুষের পাসে দাড়ানো উচিত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET