২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে সচেনতামূলক লিফলেট বিতরণ 




সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে সচেনতামূলক লিফলেট বিতরণ 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৮:৫৬ | 1238 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর উপজেলার সাতবাড়িয়া, বেগমপুর, ত্রিমোহিনী, গোপালপুর, জাহানপুর, নিমতলা, সরসকাটিসহ বিভিন্ন   বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেনতামূলক লিফলেট বিতরণ করেছে “সাতবাড়িয়া ব্লাড ব্যাংক”।

গত মঙ্গলবার (২৪ মার্চ) লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতবাড়িয়া  ব্লাড ব্যাংকের সভাপতি, মোঃ এমদাদুল হক।

সাতবাড়িয়া  ব্লাড ব্যাংকের সভাপতি- মোঃ এমদাদুল হক জানান, আমাদের সংগঠনটির সদস্যরা করোনা ভাইরাসে সতর্কতা ও করণীয় বিষয়ের উপর সচেতনতামূলক প্রচার পত্র বিতরণ, দেওয়ালে পোস্টার লাগানো এবং ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ।

সংগঠনটি করোনা ভাইরাসে মোকাবিলা ও করণীয় নিয়ে বিভিন্ন বিষয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের সময় দোকানদার, ব্যবসায়ী, ফার্মেসীর ঔষধ বিক্রেতা ও মসজিদের ইমামদেরকে সাধারণ মানুষদের মাঝে সতর্কতা অবলম্বের জন্য বেশি বেশি প্রচারের আহবান জানান ।

করোনা ভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও জীবন ধারা পরিবর্তন। ওয়েবিনারে কোয়ারেন্টিন, আইসোলেশন ও সামাজিক দূরত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মাঝে আলোচনা করা হয়। ভয় নয় বরং সচেতনতার মাধ্যমে একে প্রতিকারের উপায় নিয়ে কথা হয় তাদের সাথে।

প্রচার পত্র বিতরণকালে দোকান ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজন ছাড়া লোকের ভীড় না করতে, চায়ের দোকানের আড্ডা ও টেলিভিশন বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে।

সাতবাড়িয়া  ব্লাড ব্যাংকের কমিটির সকলের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বিভিন্ন বাজারে ২ জন করে প্রচারণা করেন।

সাতবাড়িয়া  ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক- মোরশেদ আলম জানান, করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু-পাখি হতে সংক্রমিত হয়ে থাকে। চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে এর সংক্রমণ দেখা যাচ্ছে। কেউ এসব দেশ ভ্রমণ করে ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে দেহে করোনাভাইরাস সংক্রামণের সম্ভাবনা থাকতে পারে।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাঁশি, স্পর্শ ও পশু-পাখি মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ-মুখ-নাক স্পর্শ না করা, হাঁচি-কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা ও মাছ-মাংস ভালভাবে রান্না করে খেলে এ ভাইরাস প্রতিরোধ করা যাবে।

সাতবাড়িয়া ব্লাড ব্যাংক এর কমিটির  সদস্যরা হলেন,  সভাপতি- মোঃ এমদাদুল হক, সিনিয়র সভাপতি- মোঃ আছাদুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক- মোঃ ওজিয়ার রহমান, প্রচার সম্পাদক- মোঃ অহেদুজ্জামান (ইমন), দপ্তর সম্পাদক- জি এম মুন্না, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক- মোঃ জাহিদুর রহমান, কার্যনির্বাহী সম্পাদক- আবু সঈদ সহ-কার্যনির্বাহী সম্পাদক- আতিয়ার রহমান, কার্যনির্বহী সদস্য- মোঃ আল-আমিনসহ আরও অনেকে।

সাধারণ মানুষদের মাঝে করোনা ভাইরাসে সতর্কতা ও মোকাবিলা বিষয়ে এমন প্রচারকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET