২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে মসজিদে সাবান বিতরণ




সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে মসজিদে সাবান বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৯:৪৭ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে সাতবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন মসজিদে সাবান বিতরণ করা হয়েছে৷ শুক্রবার জুমার নামাজের আগে বিভিন্ন মসজিদে সাবান বিতরণ করা হয়। সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের সভাপতি- মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে নিজেরা সতর্ক থেকে বেশ কয়েকজন সদস্য এতে অংশ নেয়।

সাতবাড়িয়া ব্লাড ব্যাংকের সভাপতি- মোঃ এমদাদুল হক জানান, পুরো পৃথিবী জুড়ে যখন করোনা আতঙ্কে আতঙ্কিত বিশ্ববাসী। তখন আমাদের বাংলাদেশি মানুষ শিক্ষিত যারা আছেন তারাও সচেতন না৷ যেখানে তারা অন্যদের সচেতন করবে নিজের স্বার্থে, দেশের স্বার্থে। সেখানে তাদের দেখা যায় গুজবে বিশ্বাসী হয়ে হেয়ালিপনা করতে। সরকারের পাশাপাশি আমরা মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছি।’

‘‘যেহেতু আজ শুক্রবারে (২৭ মার্চ) বেশিরভাগ মানুষ মসজিদে আসে ও ওযু করে এবং ওযু করার সময় নাক-মুখ-কান স্পর্শ করতে হয় এই জন্য আমাদের সাধ্যমতো মসজিদে সাবান পৌঁছে দিলাম। যেন সবাই হাত ধোয়াতে উৎসাহিত হয়। সবার কাছে আমাদের অনুরোধ সবাই যেন সাবধানতা অবলম্বন করেন। আর শিক্ষিত যারা আছেন তারা যেন সবাইকে সচেতন করেন। চীনের উধ্বর্তন কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ জনগণ তারা অনেক বেশী সচেতন তারা। সচেতন হওয়ার কারণে তারা আজ সফলতার দ্বার প্রান্তে।’’

যে সকল মসজিদে সাবান বিতরণ করা হলো- ১. সাতবাড়ীয়া বাজার জামে মসজিদ। ২. সাতবাড়ীয়া মাঝেরপাড়া মসজিদ। ৩. সাতবাড়ীয়া উত্তরপাড়া জামে মসজিদ। ৪. সাতবাড়ীয়া বাজার পশ্চিম মাথা মসজিদ। ৫. সাতবাড়ীয়া দক্ষিণপাড়া মসজিদ। ৬. সাতবাড়ীয়া কুটিবাড়ি মসজিদ। ৭. মির্জানগর চেয়ারম্যান পাড়া মসজিদ। ৮. মির্জানগর বালতিবাগ মসজিদ। ৯. চাঁদড়া নবাববাড়ী জামে মসজিদ। ১০. মির্জানগর হাম্মামখানা জামে মসজিদ। ১১.মির্জানগর তেলপাম্প জামে মসজিদ। ১২. মির্জানগর পূর্বপাড়া জামে মসজিদ। ১৩. মির্জানগর বেলেমাঠ জামে মসজিদ। ১৪. কোমরপোল সরদার পাড়া জামে মসজিদ। ১৫. কোমরপোল কারিগর পাড়া জামে মসজিদ। ১৬. কোমরপোল মাঝেরপাড়া জামে মসজিদ।

সাবান বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ এমদাদুল হক, মোঃ জাহিদুর রহমান, মোঃ আছাদুল ইসলাম, আবু সাইদ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET