, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাফারি পার্কের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে  মামলা




সাফারি পার্কের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে  মামলা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২২, ০০:৫১ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রা মৃত্যুর ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মোঃ: তবিবুর রহমানের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।
বৃহস্পতিবার (১০ই মার্চ) রাত সাড়ে আটটায়  বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।
 বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার
ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জেব্রা গুলো মৃত্যুর ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানানো এবং তাৎক্ষণিক মেডিকেল বোর্ডের জরুরী সভার আহবান না করা । রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের কারণে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
তাছাড়া জেব্রার পেটকাটা নাড়িভুড়ি বেরিয়ে যাওয়া, একে অপরের সাথে মারামারি করে জেব্রা গুলোর মৃত্যু এ বিষয়ে ওই কর্মকর্তার বক্তব্য গ্রহণযোগ্য হয়নি ।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, মামলাটি পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম দায়ের করেছেন । ইতিমধ্যে এসআই আমজাদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে । আসামি কে ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে ।
উল্লেখ্য গত ১ জানুয়ারি থেকে ২৯  জানুয়ারি পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রা মৃত্যুর ঘটনা ঘটে এছাড়া ও সময় সাফারি পার্কে একটি বাঘ ও মারা যায় ।  এসব বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানানো এবং দায়িত্ব অবহেলার কারণে তবিবুর রহমান ও পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে অন্যত্র বদলি করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET