সাবেক এমপি বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাগেরহাট জেলা বিএনপি। ১৯৪৫ সালে জন্ম নেওয়া কাজী সেকেন্দার আলী ডালিম ২০২০ সালের ১৪ জানুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বর্ষীয়ান এই নেতা বিএনপির খুলনা মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে নমিনেশন না দেওয়ায় আওয়ামী লীগের নমিনেশনে তিনি খুলনা-৩ (খালিশপুর- দৌলতপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আবার বিএনপিতে ফিরে আসেন। মৃত্যুর আগে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি প্রভাতী স্কুলসহ খালিশপুর- দৌলতপুরে বহু স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক, আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতি দাতারা হলেন জেলা বিএনপি আহবায়ক ইঞ্জি: আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, সদস্য এম এ সালাম, অধ্যাপক আলীরেজা বাবু, মনজুর মোর্শেদ স্বপন, এড. আসাদুজ্জামান, মনিরুল ইসলাম খান, কাজী খায়রুজ্জামান শিপন, প্রকৌশলী মাসুদ রানা, ডঃ আব্দুর রহমান, মো: মনিরুল হক ফরাজী, সৈয়দ নাসির আহমেদ মালেক, ব্যারিস্টার জাকির হোসেন, শেখ সাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, সর্দার ওহিদুল ইসলাম পলটু, আলহাজ জুলফিকার আলী, শেখ আব্দুল হালিম খোকন, মেহেবুবুল হক কিশোর, বেগম রুনা গাজী, এডঃ মিজানুর রহমান, এডঃ ফারহানা জাহান নিপা, হাজরা আসাদুল ইসলাম পান্না, শেখ শফিকুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোমিনুল হোক টুলু বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মজিদ জব্বার, মোল্লা ইসহাক আলী, হাফিজুর রহমান তুহিন, মৃধা নজরুল ইসলাম।









