, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জের বেলকুচিতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০১৮, ১৮:৪১ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-  সিরাজগঞ্জের বেলকুচিতে ৪১ পিছ ইয়াবাসহ ইশা আহম্মেদ, মোঃ খোকন ও আব্দুল আলীম নামে ৩জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের ৪১ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইশা আহম্মেদ বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর নতুনপাড়ার মৃত ওসমান গণির ছেলে। মোঃ খোকন একই এলাকার মৃত রমজান আলীর ছেলে এবং আব্দুল আলীম গোপালপুর বটতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET