, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সিরাজগঞ্জে আগামীকাল সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে মানব বন্ধনের ডাক




সিরাজগঞ্জে আগামীকাল সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে মানব বন্ধনের ডাক

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০১৯, ১৮:২৭ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস, এম, আশরাফুল ইসলাম জয়॥ সিরাজগঞ্জে আগামিকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড সহ ০৭ দফা দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী দেশরতœ শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা। সংগঠনের নেতারা জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের, প্রধান শিক্ষকদের পরের গ্রেড তথা ১১তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতনের প্রস্তবনা নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। ফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের উদ্দেশ্য পূরণ না হওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে আগামীকাল এই মানব বন্ধনের ডাক দিয়েছেন। মানব বন্ধনে জেলা উপজেলার সকল সহকারি শিক্ষকরা অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET