সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪৯ পিছ ইয়াবাসহ আলহাজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত আলহাজ হলেন সলঙ্গা থানার ওলিদহ গ্রামের এনতাজ আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আলহাজ কে গ্রেফতার করা হয়। এ সময় ৪৯ পিছ ইয়াবা ও ১টি মেবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরোদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।









