, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে বিএনপির বটবৃক্ষ ছি‌লেন মরহুম আব্দুল মান্নান তালুকদার-ইকবাল হাসান মাহমুদ টুকু




সিরাজগঞ্জে বিএনপির বটবৃক্ষ ছি‌লেন মরহুম আব্দুল মান্নান তালুকদার-ইকবাল হাসান মাহমুদ টুকু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২৫, ১৯:২০ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন সিরাজগঞ্জের রাজনীতির বটবৃক্ষ। তিনি শুধু একজন সাংসদ ছিলেন না, ছিলেন বিএনপির নেতা-কর্মীদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি, তা কখনোই পূরণ হবার নয়।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া কবরস্থান মসজিদে জেলা বিএনপির আয়োজনে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, মান্নান ছিলেন একজন সজ্জন, নীতিবান ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

স্মরণসভা ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান লেনিন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, বাবা সবসময় এলাকার উন্নয়ন ও দলের কর্মীদের নিয়ে চিন্তিত থাকতেন। তার রাজনৈতিক জীবনের একমাত্র মূলধন ছিলো মানুষের ভালোবাসা।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক ভিপি শামীম, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, শহর বিএনপি সভাপতি সেলিম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠান শে‌ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের জন্য ধৈর্য ও শান্তির প্রার্থনা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET