, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটির আত্মপ্রকাশ




সিরাজগঞ্জ পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটির আত্মপ্রকাশ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৫, ০০:০২ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের অংশ হিসেবে সয়াধানগড়া এলাকার এই ওয়ার্ডে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম নতুন এই কমিটির অনুমোদনের তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জয়নাল আবেদীন। সিনিয়র সহ-সভাপতি পদে আছেন মো. হাফিজুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক হয়েছেন আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম শেখ এবং সাংগঠনিক সম্পাদক পদে আছেন মোঃ খোকা।

বিএনপি সূত্রে জানা গেছে, ওয়ার্ড কমিটি গঠনের জন্য প্রার্থীদের বায়োডাটা, রাজনৈতিক সক্রিয়তা এবং পূর্ববর্তী মামলার তথ্য যাচাই-বাছাই করে এ কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্র থেকে দলকে তৃণমূলে আরও সংগঠিত ও গতিশীল করার এই পরিকল্পনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ২ নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো।

সভাপতি মোঃ জয়নাল আবেদীন বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হবে আমাদের অগ্রাধিকার। সংগঠনের দুর্বলতাগুলো কাটিয়ে আমরা নতুন উদ্যমে এগিয়ে যাবো।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক এধরনের কমিটি গঠন একটি সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ। কারণ জাতীয় রাজনীতিতে সংগঠন পুনর্গঠনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলকে সক্রিয় ও গতিশীল রাখতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরে রাজনৈতিক চর্চা দিন দিন পরিবর্তন হচ্ছে। নতুন নেতৃত্ব, নতুন ভাবনা এবং আধুনিক রাজনৈতিক চিন্তার সমন্বয়ে ওয়ার্ড পর্যায়ে বিএনপির এই ধরনের সাংগঠনিক তৎপরতা দলকে সামনে এগিয়ে নিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET