, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ




সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২৫ ২০২৫, ১৪:৫৭ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এ.সি.আই. ফুডস্ লিমিটেডের শ্রমিকদের মাঝে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৫ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের একটি প্রতিনিধি দল এই কার্যক্রম পরিচালনা করে। শ্রমিকদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় শ্রমিকদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি ও কনডম বিতরণ করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শ্রমিকদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ে সঠিক তথ্য ও সামগ্রী পৌঁছে দেওয়া, যাতে তারা নিজেদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।

জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণকালে উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রম কল্যাণ সংগঠক মোঃ এখলাছুর রহমান, ফার্মাসিস্ট মোঃ রবিউল ইসলাম এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. তাহমিনা পারভীন উপস্থিত ছিলেন। এছাড়াও, ভদ্রঘাট এ.সি.আই. ফুডস্ লিমিটেডের এডমিন অফিসার হিজবুল বাহার আইয়ুব খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. রাশিদুল করিম এবং এফ আই এফ অফিসার আব্দুল্লাহ খান মামুন এই কার্যক্রমে সহযোগিতা করেন।

বিতরণকালে শ্রম কল্যাণ সংগঠক মোঃ এখলাছুর রহমান শ্রমিকদের উদ্দেশ্যে জন্মনিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন। তিনি পরিবার পরিকল্পনার গুরুত্ব, বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা এবং সঠিক ব্যবহারের নিয়মাবলী নিয়ে আলোচনা করেন। শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET