, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সীমান্তে পূজা ম-পের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়ন মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার




সীমান্তে পূজা ম-পের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়ন মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৫, ২০:০০ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা ম-পের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
জানাগেছে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা ম-পসহ সীমান্ত এলাকায় মোট ৫৪টি পূজা ম-পের আইন শৃঙ্খলা রক্ষার্থে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি টহল দলগুলো এসব পূজা ম-পে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
এদিকে গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রংপুর ব্যাটালিয়ন ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি। এসময় তিনি পূজা ম-পের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি বলেন, শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসব যেন সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘেœ এবং শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে পারে সেজন্য বিজিবি সর্বদা বদ্ধ পরিকর। আমরা পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, আমি রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার হিসেবে আমার অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান পূজা মন্ডপগুলো পরিদর্শন করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন, পিএসসি, পরিচালক অপারেশন লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET