সুনামগঞ্জে একদিনে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার (৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার রাতে জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে এই ৩১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।
জানা যায়, আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৯ জন, ছাতক উপজেলায় ১২ জন, জগন্নথাপুর উপজেলায় ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সুনামগঞ্জে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৫০ জন এবং সুস্থ হয়েছেন ৭৩ জন।
Please follow and like us:









