সুনামগঞ্জে একদিনে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত। শুক্রবার (৫ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।
জানা যায় সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হলে এই ২২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২৭২ জনে।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ১২ জন, দোয়ারাবাজার ৫ জন, বিশ্বম্ভরপুর ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২ জন রোগী রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন এবং সুস্থ হয়েছেন ৭৪ জন।
Please follow and like us:









