, , ,

শিরোনামঃ-




সুন্দরগঞ্জে চিকিৎসকের করোনা পজেটিভ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২২:২৪ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের করোনা পজেটিভ রিপোর্ট প্রকাশিত হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কোভিড-১৯ নিরোধ শাখায় (সংশ্লিষ্ট বিশেষ শাখা) ভর্তি করা হয়েছে ঐ চিকিৎসককে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ চিকিৎসকের স্ত্রীও একজন চিকিৎসক হিসেবে এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তার শরীরেও করোনা পজেটিভ কি-না; তা নমুনা পরীক্ষা রিপোর্টের পর জানা যাবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসাধীন ঐ চিকিৎসকের জন্য সকলের নিকট দোয়া কামনা করছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET