১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর এম আহমদ




সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর এম আহমদ

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৫, ২২:০৭ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বিএনপি সরকার গঠন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। ১৮ (আগস্ট) সোমবার, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও, বিএনপিকে সুসংগঠিত ও সক্রিয় করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের ভোট ধানেরশীষ প্রতীকে পড়বে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলিম মেম্বার এর সভাপতিত্বে ও সৈয়দ জুবায়ের আহমদ আবুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা রফিক মিয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET