মেহেদী হাসানঃ- সারাদেশের ন্যায় আজ রাত ৮ঃ৩০ মিনিটে হোটেল মিলেনিয়ামে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সভা পরিচালনা করেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন,রফিকুল ইসলাম পিটু,এস এম রাজুল হাসান রাজু,এস এম কবির উদ্দিন বাবলু,শরীফ এনামুল কবির,মোক্তার হোসেন,এজাজ পারভেজ বাপ্পি,আলী আকবর,মোঃ রুহুল আমীন খান,এডঃ শামীম আহম্মেদ পলাশ,মেহেজাবিন খান,তোতা মিয়া ব্যাপারী,ইঞ্জিনিয়ার আঃ জব্বার,খাজা মঈনুদ্দিন,আইয়ুব আলী,শাহাদাত হোসেন,হায়দার আলী খোকন,জাকির হোসেন হাওলাদার,মোঃ রাজ্জাক হোসেন,সোহেল চৌধুরী,মোঃসবুর,মহাদেব সাহা,জাহিদুল ইসলাম জাহিদ,ছাত্রনেতা হামিম ইসলাম আবির প্রমুখ।









