, , ,

শিরোনামঃ-




সড়কের ওপর গরুর হাট,যান চলাচল ব্যাহত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৯, ১৩:৪৮ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধি :বরগুনার তালতলীতে সড়কের ওপর গরুর হাট যান চলাচল ও পথচারীদের হাটাঁ-চলায় দুর্ভোগে পড়ছে।সড়কের ওপর দুই পাশে গরুর হাটটি বসায় সড়কটি সংকুচিত হয়ে যানবাহন ও জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটে।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা যায়,তালতলী বাজারে তালতলী-আমতলী মহাসড়কের পাশে এই গরুর হাট বসে ।এই গরুর হাটটির ইজারা পায় তৌহিদুল ইসলাম তুহিন জোমাদ্দার।

সরেজমিন গিয়ে দেখা যায়,রাস্তার দুই পাশে সারি সারি গরু বেধে রাখা হয়েছে।গরুর নিরাপত্তা স্থান ভেবে অর্ধেক রাস্তা সরু হয়ে গেছে।রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে দু:সাধ্য হয়ে পড়ছে।এ ছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক মাহেন্দ্র অটোরিকশা পার্কিং করায় বিঘ্ন ঘটে।স্কুল ও কলেজের পড়ুয়া ছেলেমেয়েদের চলাচলে কষ্ট হয়।গরুর হাট থেকে নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাব ও তালতলী ২০শয্যা হাসপাতালটি খুব কাছাকাছি হওয়ায় রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগ হয়।

জমির ভোক্তা মি:মংখেনলা তালুকদার বলেন গরুর বাজারটি আমার জমি উপর।আমাকে ইজারাদার বাৎসারিক অনুদান দেয়।

ইজারা পরিচালক মো. শাহিন জোমাদ্দার বলেন,গরুর বাজারের জন্য নিদিষ্ট কোনো ভাল জায়গা নেই। যায়গা সংকট ও বৃষ্টি থাকায় কিছু গরু রাস্তায় রাখা হয় আর বর্তমানে যেখানে গরুর বাজার এখানে জমির মালিককে বাৎসারিক কিছু অনুদান দিয়ে গরুর বাজারটি পরিচালনা করছি। তবে জনজাট আমরা নিজেরাই সমাধানের চেষ্টা করতেছি।

বড়বগী ইউপি চেয়ারম্যান জনাব আলম মুন্সি বলেন এ বিষয় ইউএনও মহাদয়ের সাথে আলাপ করে জানবো

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET