১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • হজ্জ করতে গিয়ে মংলার এক হাজী ৮ দিন ধরে নিখোজ




হজ্জ করতে গিয়ে মংলার এক হাজী ৮ দিন ধরে নিখোজ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০১৮, ১৩:১৩ | 1097 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন এম রনি,মোংলা প্রতিনিধিঃসৌদিআরবে প্রবিত্র হজ্ব পালনের শেষে মোঃ আজিজার রহমান গোলদার (৭৫) নামে এক ব্যক্তি ৭  দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানায় তার স্বজনরা। নিখোঁজ হাজী’র  বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে। গত রবিবার  (১৯ আগষ্ট) থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার জামাতা শাহ আলম শিপন। শিপন  প্রতিবেদকে  জানায় গত রবিবার (১৯ আগষ্ট) রাতে মিনা থেকে আমার শ্বশুর মো. আজিজার রহমান গোলদার হারিয়ে যান। ওই দিনের পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তার সফর সঙ্গী অন্য হাজীদের সঙ্গে কথা বলে জানা যায় মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাইরে যাওয়ার কথা বলে চলে জায় আর ফিরে আসেননি। চার-পাঁচ দিন ধরে অনেক খোঁজা খুঁজির পর তার সফরসঙ্গী অন্য হাজীরা মক্কায় চলে যান বলে শিপন জানায়।এখন পর্যন্ত তার শ্বশুরের কোনও খোঁজ না পাওয়ায় তাদের পরিবারের  সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বেঁচে আছেন কিনা, তাও বলতে পারছেন না তারা। ক্রমসই দুঃচিন্তায় সময় কাটাছে স্বজনেরা। ৭৫ বছর বয়সী আজিজার রহমান গোলদার বাংলাদেশ থেকে খুলনার লিমা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ১৪ আগস্ট পবিত্র হজ্ব পালনের উদ্দেশে সৌদি আরবে যায় বলে জানায় নিখোঁজ আজিজার গোলদারের জামাতা শিপন। এদিকে  এজেন্সি কর্তিপক্ষ বলছে ‘নিখোঁজ আজিজার রহমান গোলদার’কে এখনো খোঁজা হচ্ছে। তার ব্যাপারে আমরা এরইমধ্যে বাংলাদেশ ও সৌদি আরব হজ্ব ট্রাভেলসকে জানিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET