ঠাকুরগাঁওয়ের হরিপুরে এই প্রথম ইন্দোনেশিয়ার ব্লাক রাইস ধান চাষ করে সফলতা অর্জন করেছেন উপজেলার বনগাঁও গ্রামের সাবেক মেম্বার ও কৃষক মোস্তাক আলী সিদ্দিকি নামে
এক কৃষক। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় , কৃষক মোস্তাক আলী ২৫শতক জমিতে এই ধান চাষ করেছেন। ধান পেঁকে বাতাসে দোল খাচ্ছে ও ক্ষেতের ধান কাটার সময়ও হয়েগেছে। ধান ক্ষেত দেখার জন্য প্রতিদিন এলাকার মানুষ ক্ষেতে ভির জমাচ্ছে। এই ধানের বীজ কথায় পেলেন এবং কি ভাবে চাষ করলেন এ বিষয়ে জানতে চাইলে কৃষক মোস্তাক আলী বলেন,ফরিদপুর থেকে আমার বন্দুর মাধ্যমে ২কেজি ধান ৬শত টাকায় ক্রয় করি। জুন মাসে বীজ বোপন করি চারার বয়স ২৫দিন হলে ১২ জুলাই চারা মাঠে রোপন করি। বর্তমান ধানের বয়স ৮০দিন চলছে ৯০দিন পূতি হলেই ধান কাটতে হবে। ২৫শতক জমিতে এই ধান আবাদ করতে আমার খরচ হয়েছে মাত্র ৫হাজার টাকা। এই ধানে সার ও বিষ ব্যাবহার না করলেও চলে। পোকা মাকরের কোন বালাই নেই। ফলন প্রতিবিঘায় ১৮ থেকে ২০মন হতে পারে। কিন্ত এর প্রতি কেজি চারেল দাম ৫শত থেকে ৬শত টাকা বলে জানান তিনি। ব্লাক রাইস ইন্দোনেশিয়া এই ধানের বৈশিষ্ঠ হলো এর গাছ,পাতা দেখতে সস্বাবিক ধান গাছের মত হলেও এর ও ধানের শিষ এবং চাল সবকিছুই লালচে কালো ও চিকন চাল। এ চাল পুষ্ঠিগুনে ভরপুর। তাই এ চালের
দাম ও বেশি। শখের বসেই আমি এ ধান চাষ করেছি এবং
সফল হয়েছি। এ ধান চাষে মানুষের আগ্রহ বেরেছে। বীজ
নেওয়ার জন্য মানুষ বাড়িতে ভির করছে। এবিষয়ে হরিপুর
উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন বলেন ব্লাক রাইস
ধান এটি বিদেশী জাতের ধান । সরকারী ভাবে দেশে এখনো
এর চাষাবাদ শুরু হয়নি। এর চাল পুষ্ঠিগুনে ভরপুর ও দামি।
Please follow and like us:









