২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হাইতিতে জেল ভেঙ্গে পালিয়েছে ৪০০ বন্দি, নিহত ২৫

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২১, ১৮:৩২ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাইতিতে জেল ভেঙ্গে পালিয়েছে ৪০০ বন্দি। পালানোর সময় নিহত হয়েছে ২৫ জন। নিহতদের মধ্যে রয়েছে একজন প্রভাবশালী গ্যাংস্টার এবং জেলের পরিচালক। গত এক দশকের মধ্যে দেশটিতে এটিই সবথেকে বড় জেল পালানোর ঘটনা। এ খবর দিয়েছে ডেলি সাবাহ।

খবরে বলা হয়, মূলত গ্যাং লিডার আর্নেল জোসেফকে মুক্ত করতেই বৃহস্পতিবারের ওই জেল ভাঙার ঘটনা ঘটে। তিনি হাইতির মোস্ট ওয়ান্টেড অপরাধী। ২০১৯ সালে তাকে ধর্ষণ, অপহরণ ও হত্যার অপরাধে গ্রেপ্তার করা হয়। জোসেফ জেল থেকে পালাতে সক্ষমও হয়।

তবে বের হওয়ার পরই পুলিশের গুলিতে নিহত হন তিনি। জেলের বাইরে তার জন্য রাখা মোটরসাইকেল নিয়ে শহরের বাইরে পালাতে চেয়েছিলেন তিনি।

কর্তৃপক্ষ এখনো এই ঘটনা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। তবে অন্তত ৬০ জনকে পুনরায় গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। কীভাবে জেল থেকে পালানোর এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পূর্বে তারা জেলের গার্ডদের টার্গেট করে গুলি ছুঁড়তে দেখেছেন বন্দুকধারীদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET