, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হেযবুত তওহীদের প্রধান ও কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত




হেযবুত তওহীদের প্রধান ও কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৮ ২০২৫, ০২:১৫ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হেযবুত তওহীদের প্রধান ও কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয় সংগঠনের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাটে। নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এসময় ইদগাহ ময়দান পূর্ণ হয়ে ওঠে।
জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। জামাত-পূর্ব আলোচনায় তিনি কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, কোরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম। আল্লাহ বলেছেন, পশুর রক্ত-মাংস আল্লাহর কাছে পৌছায় না, পৌছায় তাকওয়া অর্থাৎ খোদাভীতি। সত্যিকার কোরবানি কিভাবে করতে হয় তা আখেরী নবী মোহাম্মদ সাঃ ও তাঁর সাহাবীরা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হয়েছেন।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সুদ, ঘুষ, অর্থ পাচার, ধাপ্পাবাজি করে গরু জবাই দিলেই কোরবানি হয় না। বরং আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজের জীবন-সম্পদ উৎসর্গ করাই কোরবানির আসল উদ্দেশ্য।
খুৎবার আগে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন। জামাতে অংশ নেওয়া নারী মুসল্লিদের সামনে আলোচনা করেন হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।

এদিকে রাজধানী ঢাকায় মহানগর হেযবুত তওহীদ উদ্যোগে বিশাল ঈদ জামাতের আয়োজন করা হয়। সকাল ৮টায় রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এই জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে জামাতস্থল মুখরিত হয়ে ওঠে।
জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হেযবুত তওহীদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ উদ্দিন রাব্বানি। জামাত-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় আমির মশিউর রহমান, ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ।

পাশাপাশি বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় হেযবুত তওহীদের উদ্যোগে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET