কুমিল্লার হোমনায় প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রাণী সম্পদ পদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে হোমনা আদর্শ উচ্চ
বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
এতে অনুষ্ঠানে ভার্চুয়ালী এ প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস সেলিমা আহমাদ।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, পৌর সভার সফল মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা অফিসার ইনচার্জ( ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন
ইউনিয়ন থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনীতে প্রায় ৩০ টি স্টলে বিভিন্ন জাতের
গরু, ছাগল,ভেড়া,হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরি প্রদর্শনীতে অংশ গ্রহনকারী সবাইকে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:








