চট্টগ্রাম বিভাগের ১১ জেলার প্রবাসী পরিবারের সদস্যদের দ্রুত পুলিশি ও আইনি সেবা দিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উদ্যোগে চালু হয়েছে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’। এর প্রচারে রেঞ্জ কার্যালয়ে বৃহস্পতিবার প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি সংগঠকদের সাথে ডিআইজি নুরে আলম মিনার মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি সংগঠক কাজী মোঃ এনামুল হক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রাসেল আহমেদসহ প্রবাসী সাংবাদিকবৃন্দ।
সভায় জানানো হয়, প্রবাসে বসেই বাংলাদেশিরা ডেস্কের হটলাইন +৮৮০১৩২০১০৭৩১১ নাম্বারে সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম অ্যাপে ডেস্কের সঙ্গে যোগাযাগ করে সহায়তা পেতে পারেন। ডেস্ক ২৪ ঘণ্টা সক্রিয় এ ডেস্ক চট্টগ্রাম বিভাগের ১১ জেলা পুলিশের সঙ্গে প্রবাসী সমন্বয় করে প্রবাসীদের সমস্যা নিরসন ও আইনি সহায়তা নিশ্চিত করবে।
ডিআইজি নুরে আলম মিনা বলেন, দেশে থাকা প্রবাসী পরিবারের সদস্যদের দ্রুত সবধরণের পুলিশি সেবা ও আইনি সহায়তায় এ ডেক্স চালু করা হয়েছে। যাতে দেশের বাহিরে প্রবাসীরা নিশ্চিন্ত থাকতে পারেন। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের কাছে এ বার্তা পৌঁছিয়ে দেওয়া গেলে নিঃসন্দেহে এ উদ্যোগের সফলতা আসবে এবং তারা উপকৃত হবে। এছাড়াও প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ প্রবাসীদের অবগত করতে প্রবাসী সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। সভায় প্রবাসী সাংবাদিকরা সহায়তা ডেস্কের উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জ্যেষ্ট সাংবাদিক ও প্রবাস বিষয়ক পরামর্শক এজাজ মাহমুদসহ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী সংবাদিকদের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলা প্রেস ক্লাবের সভাপতি আহমাদুল কবির, সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি, কাতারের আনোয়ার হোসেন মামুন, গ্রিসের মতিউর রহমান মুন্না, কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, বাহরাইনের মিসবাহ আহমেদ, মালয়েশিয়ার মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ওমানের বাংলাদেশ কমিউনিটি সংগঠক আবু নছর রিয়াদ। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারকে সম্মানিত করেন রেঞ্জ ডিআইজি। ডেস্ক চালুর উদ্যোগের কৃতজ্ঞতায় ডিআইজি নুরে আলম মিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার-এ্যাডমিন ও ইন্টেলিজেন্স (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) সঞ্জয় সরকার, পুলিশ সুপার-অপারেশন্স(অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) নেছাঁর উদ্দীন আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা রব, অতিরিক্ত পুলিশ সুপার(এ্যাডমিন এন্ড ফিন্যান্স) দেবদূত মজুমদার, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার-টু-ডিআইজি) সৌমিত্র চাকমা।









