বাগেরহাট শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারার মিলনায়তনে আজ বেলা ১১ টায় নবঘোষিত বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে এবং জেলা যুবদলের সভাপতি শিকদার হারুন আল রশিদের সঞ্চলনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন (সুজন মোল্লা), জেলা ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান (রাসেল), রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডা, জেলা তাঁতী দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুবনেতা মো. সোহেল তরফদার, শ্রমিক নেতা মো. বাদশা মুনন্সি প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণতন্ত্র হত্যা দিবস। ওই দিন গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ তাদের প্রিয় নেত্রীকে মুক্তি করে ছাড়বে। জাতীয়তাবাদী শক্তি একত্ববদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে অংশ নিবে। গণ আন্দোলনের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।









