, , ,

শিরোনামঃ-




৩১ডিসেম্বর সারাদেশে ব্যাংকিং লেনদেন বন্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ২৩:০৪ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্যাংক হলিডে’র কারণে আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব এক করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

এছাড়া ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ওই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET