, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার বরণ




উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার বরণ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২২ ২০১৯, ২৩:২৬ | 1046 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বদলীজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার উপজেলা পরিষদের আয়োজনে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ বিদায় সংবর্ধনা ও বরণ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদায়ী নির্বাহী কর্মকর্তা আজগর আলী, নবাগত নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সৈয়দ ডা. নজরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, বিআরডিবির চেয়ারম্যান মেজবাউদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর প্রমূখ । এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET