, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়া হাসপাতালের কর্মচারীদের পরিত্যক্ত ভবনে বসবাস ভবন ধ্বংসের দূর্ঘটনার আশংকা




আগৈলঝাড়া হাসপাতালের কর্মচারীদের পরিত্যক্ত ভবনে বসবাস ভবন ধ্বংসের দূর্ঘটনার আশংকা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০১৯, ০৭:৫৫ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস এম শামীম,আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপেক্সের কর্মচারীদের আবাসিক ভবন পরিত্যক্ত ঘোষনার পরেও জীবনের ঝুঁকি  নিয়ে বসবাস করছে কর্মচারীরা। এ ব্যাপারে উধ্বর্তন কতৃপক্ষকে চিঠি দিয়েও কোন লাভ হয়নি। যে কোন মুহুর্তে ভবন ধসে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। ভবন গুলো দীর্ঘদিনেও সংস্কার কাজ না করায় জীবনের ঝুঁকি  নিয়ে পরিবার পরিজন নিয়ে কর্মচারীরা ওই জরাজীর্ন ভবনে বসবাস করে আসছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কর্ম চারীদের বসবাসের জন্য ১৯৮৬ সালে এই আবাসিক ভবনটি নির্মান করা হয়। দ্বিতল ভবনটিতে চারটি পরিবার বসবাস করে আসছে। ভবনটি বসবাসের অযোগ্য হওয়ায় হাসপাতাল কতৃপক্ষ একাধিকবার উর্ধ্বতন কতৃপক্ষকে কাছে সংস্কারের জন্য লিখিত আবেদন করেন। দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবনটি ২০১৬ সালের অক্টোবর মাসে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন পরিত্যক্ত ঘোষনা করেন। তারপরেও ওই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন একাধিক পরিবার। পরিত্যক্ত ভবনে বসবাসরত হাসপাতাল ল্যাব টেকনেশিয়ান জাকির হোসেন তার পরিবার নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন। তার কক্ষের ছাদের অংশ ধ্বসে পড়ে একটি খাট ভেঙ্গে গেছে। মৃত্যুর আশংকা মাথায় নিয়ে তিনি ওই ভবনে বসবাস করছেন। যে কোন সময় এ ভবন ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন। ওই ভবনে হাসপাতালের নার্সারী পরিচর্যাকারী শাহিন মৃধা, চতুর্থ শ্রেনী কর্মচারী মোঃ দুলাল হোসেন ও শহিদুল ইসলাম জীবনের ঝুঁকি  নিয়ে বসবাস করছেন। ভবনটি ধ্বসে পড়ে
যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন হাসপাতাল কতৃপক্ষ। ডাক্তারদের তিন তলা আবাসিক ভবনও পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। সেখানে জীবনের ঝুঁকি  নিয়ে বসবাস করছেন আঞ্চলিক প্রশিক্ষন অফিসের সহকারী প্রশিক্ষক পবিত্র রানী বিশ্বাস। তিনি জানান, জীবনের ঝুঁকি  নিয়ে এই ভবনে বসবাস করছি। যে কোন সময় ছাদের প্লাস্টার খসে পরে দুঘর্টনা
ঘটতে পারে। এব্যাপারে হাসপাতালের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন জানান, ভবনগুলো এতোই ঝুঁকি পূর্ন যে বসবাসের অযোগ্য হয়ে পরেছে। ভালো কোন আবাসিক ভবন না থাকায় জীবনের ঝুঁকি  নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা ওই ঝুঁকি পূর্ন ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET