, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • আটোয়ারীতে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ উদ্বোধন




আটোয়ারীতে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ উদ্বোধন

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০১৯, ১৫:৩২ | 1152 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহের উদ্বোধন হয়েছে। সারাদেশ ব্যাপী মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে ২৫ জুলাই বৃহস্পতিবার আটোয়া রীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী , আলোচনা ও ঝাড়– দ্বারা আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসুচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার সহ একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদের মেইন ফটকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় ডেঙ্গু মশার প্রভাব বিস্তার ও আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বপুর্ণ বক্তব্য রেখে অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন । সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল। পরে প্রধান অতিথি ও সভাপতি সহ কর্মকর্তারা হাতে ঝাড়– নিয়ে উপজেলা পরিষদ চত্বর পরিস্কার করনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসুচির সুচনা করেন। সকল কর্মসুচিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা  উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET