হিলি প্রতিনিধি:ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে সেদেশের শিশু অবজারভেশন হোমে এক বছর আটক থাকার পর হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে সিয়াম ওরফে শুভ (১২) নামের এক কিশোর।আজ বুধবার সকাল ১১টায় সীমান্তের ২৮৫/১১ এস পিলারের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ সিয়ামকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোত্তালেব জানান, এক বছর ১ মাস আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বন্ধুদের সাথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় পুলিশ তাকে আটক করে প্রয়ো জনীয় কাগজপত্র দেখতে চাইলে তার কাছে কোন বৈধ কাগজ না থাকায় তাকে আটক দেখিয়ে আদালতের কাছে তাকে হস্তান্তর করে। সিয়ামের বয়স ১২ বছরের নিচে হওয়ায় আদালত তাকে সেদেশের সেভ হোমে এক বছর রাখার নির্দেশ দেন। পরে দুদেশের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে ফেরত পাঠায় ভারতীয় অভিবাসন পুলিশ। আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করি। ফেরত আসা সিয়াম ওরফে শুভ (১২) হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।









