ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক প্রকাশ মানিক চেয়ারম্যান’র (৬৫) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ২১ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০টায় শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামে ওনার নিজ বাড়ীতে ইন্তেকাল করে (ইনালিল্লাহি….রাজিউন)। বুধবার বাদ আছর মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, তিন কন্যা সন্তান, এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগাহী রেখে যান।
Please follow and like us:









