১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৯, ০০:২৬ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,গাজীপুর, প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক জয়শ্রী দেব শর্মা ওরফে কদমী শর্মার (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কদমী শর্মা দিনাজ পুরের বীরগঞ্জ উপজেলার গংগাপুর গ্রামের ফুল কুমার দেব শর্মার মেয়ে এবং একই গ্রামের পরিস্কার চন্দ্র রায়ের ছেলে শ্রী নারায়ণ চন্দ্র রায়ের দ্বিতীয় স্ত্রী। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার রাজা বাড়ী ইউনিয়নের ধলাদিয়ার গ্রামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রায় মাস খানেক আগে পাশের ধলাদিয়া বাজার এলাকার ফজলুল হকের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় ডার্ড কম্পো জিট পোশাক কারখা নায় চাকরি করতো। একই বাড়ীতে পাশের কক্ষে স্বামীর সাথে শ্রী নারায়ণ চন্দ্ররায়ের ১ম স্ত্রী চন্দনা রায়ও ওই কারখানায় চাকরি করে। রাতের কোন এক সময় কদমী শর্মা ঘরের সিলিং ফ্যানে র সাথে ঝুলে গলায় ওড়না পেঁচিয়ে আত্না হত্যা করে। বাড়ীর অন্যান্য ভাড়া টিয়ারা তাকে ডাকাডাকি করে তার সারা-শব্দ না পেয়ে জানালা দিয়ে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যগাজী পুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এটি হত্যা না আত্নহত্যা তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET