, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়া সরকারী পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন




ছাগলনাইয়া সরকারী পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০১৯, ১৭:৪৪ | 1053 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার



নজরুল ইসলাম চৌধুরীঃ

৪৮ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় ছেলেদের মাঝে চ্যাম্পিয়ন হয় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং মেয়েদের মাঝে চ্যাম্পিয়ন হয় ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮ তম গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুয়াজ্জেম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু তাহের বাবুল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বালকদের ফুটবল ফাইনাল খেলায় হিছাছরা উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET