, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে কুমিল্লায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত।




ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে কুমিল্লায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত।

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০১৯, ১০:১৯ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০১৯।

“ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিতিপাদ্যে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা ও ঐতিহ্য কুমিল্লা ট্যুরিজম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শেণী পেশার ব্যাক্তিবর্গ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

পরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহজাহান চৌধুরী, অধ্যাপক্ষ লোকমান হাকিম, প্রতœতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, ট্যুরিস্ট পুলিশের কুমিল্লার ইনচার্জ ইন্সপেক্টর জিএম ইমদাদ সহ অন্যান্যরা।

বক্তারা কুমিল্লায় পর্যটক আকৃষ্ট করতে নিরাপত্তা, আবাসন, যাতায়তসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর জোর দেন।

এসময় অন্যান্যের মধ্যে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশানের সভাপতি হুমায়ুন কবীর রনি, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনী, ময়নামতি জাদুঘরের কাস্টুঢিয়ান হাফিজুর রহমান, ঐতিহ্য কুমিল্লার নির্বাহী সদস্য আহসান হাবিব, ঐতিহ্য কুমিল্লার সমন্বয়ক হালিম সৈকতসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এম এইচ শুভ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET