১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় সুজাপুর মৌচাক ক্লাবের সহজ জয়




কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় সুজাপুর মৌচাক ক্লাবের সহজ জয়

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০১৯, ২১:২৯ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাইন্ডের ২য় খেলায় সুজাপুর মৌচাক ক্লাব ৩-১ গোলে আলতাপোল আজাদ স্পোটিং ক্লাবকে পরাজিত করে সহজ জয় পায়। খেলাচলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুভাংকর বিশ্বাস, সহকারী বিআডিপি অফিসার সুজন চন্দ্র, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, মাওঃ আব্দুল খালেক, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান হাবিব, সুজাপুর মৌচাক ক্লাবের টিম ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ। ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম, মহির উদ্দীন মাহী ও কামরুজ্জামান দুলু।
খেলায় কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ-সহ কৃতি খেলোয়ারদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET