, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কবে?

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০১৯, ১৬:৪৯ | 1270 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ শাহীন আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্প্রতি ক্ষমতাসীন আ’লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। এরপর শুরু হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে নানা গুঞ্জন। তবে কখন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে-সেটা নিশ্চিত করে কোন নেতা বলতে পারছে না। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ভেন্যুর অনুমতি পাওয়া যাবে কি না এনিয়ে সংশয় রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা সরব রয়েছে।
জানা গেছে, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেন। উপজেলা কমিটিতে বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ কামরুল হুদাকে আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির যুগ্ম আহবায়করা হলেন; সাজেদুর রহমান মোল্লা হিরণ, ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নূর হোসেন বলাই, আবু তাহের, কন্টাক্টর শহিদুর রহমান মজুমদার, আবদুল্লাহিল বাকী, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, সাহাবুদ্দিন লাল্টু ও এম এম ইসরাফিল আতিক। একই প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশীকে আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি যুগ্ম আহবায়করা হলেন; অধ্যাপক ইয়াছিন পাটোয়ারী, প্রভাষক এয়াকুব আলী, আবুল খায়ের মেম্বার, অলি আহমেদ, গাজী শহিদুর রহমান, কাজী জসিম, মফিজুর রহমান, মোস্তফা মেম্বার ও মোঃ হাসান।
উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের তিন মাসের মধ্যে সব ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করে। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলদের নিয়ে গণতন্ত্র চর্চায় ওপেন ভোটে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলমসহ যুগ্ম আহবায়কবৃন্দের উপস্থিতিতে সকল কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে ২০১৭ সালের ৯ মে মঙ্গলবার সন্ধ্যায় গ্রীণ ভিউ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোরআন তেলাওয়াতের পর আহবায়ক কমিটি ইউনিয়নের ১০ ওয়ার্ডের বিএনপির নতুন কমিটির ফাইল উপজেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করে। ১০ ওয়ার্ডের ২০ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করে আতিকুল হককে সভাপতি, ইউপি মেম্বার ইমাম উদ্দিন মজুমদার রুবেলকে সাধারণ সম্পাদক ও এমজি শাহআলম পিন্টুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে।
শুভপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১৯ জুন সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শহিদুর রহমান কন্ট্রাক্টরকে সভাপতি, শাহ আলম বিএসসিকে সাধারণ সম্পাদক ও আহসান হাবিব জিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে সভাপতি মৃত্যুবরণ করায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন সওদাগর।
৯ জুলাই রোববার বিকেলে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাজী আবুল কালাম সওদাগরকে সভাপতি, হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ও মোঃ দাউদকে সাংগঠনিক সম্পাদক করে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে এবং গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাতিসা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষ্যে ১৪ জুলাই শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রয়েল হোস্ট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ৯ ওয়ার্ডের ১৮ জন কাউন্সিলর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে মুক্তিযোদ্ধা আবদুল মতিন মেম্বারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
একইদিন বিকেলে চিওড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ধোড়করা বাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কাজী নুরুল ইসলাম শাহীন সভাপতি, কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৫ জুলাই শনিবার বিকেলে জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথের সম্মেলনে ৯ ওয়ার্ডের কাউন্সিলরগণ তাদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সভাপতি ও আমিনুল ইসলাম মুহুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একইদিন দুপুরে ঘোলপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গণতান্ত্রিক ভোট অনুষ্ঠানে কোন প্রার্থী না থাকায় ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও ভোটের মাধ্যমে আবুল হাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কালিকাপুর ও শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২৮ জুলাই শুক্রবার পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালিকাপুরের মিরশান্নী বাজারে অনুষ্ঠিত সম্মেলনে কালিকাপুরের সম্মেলনে গণতান্ত্রিক ভোটে নির্বাচিতরা হলেন; সভাপতি ডাঃ মীর আহাম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বার।
এদিকে একই দিন সন্ধ্যায় সর্বস্মতিক্রমে আলী আহমদকে সভাপতি, আহসান হাবিবকে সাধারণ সম্পাদক ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে সম্মেলনে শ্রীপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
চলতি বছরের ৫ মে রোববার কনকাপৈত ও আলকরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে কনকাপৈত ইউনিয়ন সভাপতি আবদুল মতিন মজুমদার, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীরসহ কমিটির নাম ঘোষণা করেন। গত ৩ অক্টোবর কাশিনগর ও গুণবতী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কাশিনগরে কমিটির সভাপতি মোঃ দলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ মজুমদার টিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। গুণবতীতে কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক খালেদ হাসান চৌধুরী মহসিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, ‘সম্মেলনে মাধ্যমে উপজেলার তের ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা নেতৃবৃন্দের অনুমতি পেলে যত দ্রুত সম্ভব সম্মেলন শেষ করা হবে’।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET