, , ,

শিরোনামঃ-




বরগুনায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০১৯, ১৪:২৫ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ 
বরগুনা সদর উপজেলায় ইমরান হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ইমরান উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরাদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার লোকজন মসজিদের ছাউনি সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমরানের মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET